• সমগ্র বাংলা

বগুড়ায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আয়োজনে শুক্রবার বগুড়া শিল্পকলা একাডেমিতে সদর উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বগুড়া জেলা কমিটির সভাপতি গৌতম কুমার দাসের সভাপতিত্বে বেলা ৩ টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা কালচারাল অফিসার মোঃ শাহাদৎ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল-রাজী জুয়েল। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি অরুণ তালুকদার, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ দাস, অর্থ বিষয়ক সম্পাদক রাম গোপাল পোদ্দার, স্থপতি অভি দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শোয়েব শাহরিয়ার, শ্যামল বিশ্বাস, রিপন দত্ত, ফওজিয়া আখতার পুতুল, মোঃ মোজাম্মেল হক, মোঃ আসাদ হোসেন প্রমুখ।উক্ত প্রতিযোগিতায় ৪ টি বিভাগে চিত্রাংকন, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, দেশাত্মবোধক গান, বঙ্গবন্ধুকে নিয়ে গান, ছড়াগান, পল্লীগীতি, সাধারণ নৃত্য, লোকনৃত্য, আবৃত্তি ও অভিনয় বিষয়ে প্রায় ২ শতাধিক  প্রতিযোগী অংশগ্রহন করেন। 

 

মন্তব্য (০)





image

চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে বিরোধে বাবাসহ সৎভাইকে হত্যা মাম...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক সম্পত্...

image

কাপাসিয়ায় পোল্ট্রি খামারের বর্জ্যে ফসলহানির অভিযোগ, কৃষ...

গাজীপুর প্রতিনিধি : পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনায় অব...

image

ভুট্টা ক্ষেতের বিরোধে রক্তাক্ত পরিণতি, পিতা-সৎভাই হত্যা ম...

রংপুর ব্যুরো : দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন...

image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

  • company_logo