• সমগ্র বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় ভোটের পর দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ায় সদর এলাকায় আধিপাত্য বিস্তার নিয়ে এক চেয়ারম্যান প্রার্থীর দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আয়োশ রহমান এজাজ নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৫ জুন) ভোটগ্রহণ শেষে পৌর এলাকার কলেজপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন ওই যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও আনারস প্রতীকের প্রার্থী শাহাদাৎ হোসেন শোভনের পক্ষে কলেজপাড়ায় দুটি নির্বাচনী ক্যাম্প বসানো হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। পরে ভোটগ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় এজাজ গুলিবিদ্ধ হন। পরে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এজাজের বাড়ি কলেজ পাড়াতেই। তিনি ছাত্রলীগের কর্মী ছিলেন।

মন্তব্য (০)





image

কাপাসিয়ায় পোল্ট্রি খামারের বর্জ্যে ফসলহানির অভিযোগ, কৃষ...

গাজীপুর প্রতিনিধি : পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনায় অব...

image

ভুট্টা ক্ষেতের বিরোধে রক্তাক্ত পরিণতি, পিতা-সৎভাই হত্যা ম...

রংপুর ব্যুরো : দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন...

image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

  • company_logo