প্রতীকী ছবি
চট্টগ্রাম প্রতিনিধিঃ কত আদরের সন্তান, যার সন্তান সেই ভাল জানে। যার ভাই সে উপলব্ধি করতে পারে। নগরীতে ট্রেনে কাটা পড়ে নিমিষেই প্রান হারাল এমনি এক আদরের ঘরের দুলাল,যার নাম ইরফান। সকাল পৌনে ৮টায় হেড ফোন কানে দিয়ে রেলওয়ের ২নং গেইটের রেলওয়ের রাস্তা ধরে হাটতেছিল । আর এদিকে দ্রুত বেগে চলে আসা বিশ^বিদ্যালয়গামী শাটল ট্রেন। ইরফানকে দুর্ঘটনা থেকে প্রানে বাচাঁতে ট্রেন থেকে বারংবার হর্ন দেয়ার পর ও ইরফান বুঝতে পারেনি।
ফলে কাটা পড়ে ঘটনাস্থলে প্রান হারায় সে। রেলওয়ে থানার পুলিশ লাশ উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। রেলওয়ে থানার এস আই খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেন। ষোলশহর রেল ষ্টেশন মাষ্টার জানান,ইরফান চট্টগ্রাম শহরে সি এম পি স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। ইরফানের এই দুর্ঘটনায় নেমে আসে তার এলাকাবাসী ,বন্ধুবান্ব ও আত্নীয় স্বজনের মধ্যে নেমে শোকের ছায়া।
নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...
পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...
পঞ্চগড় প্রতিনিধি : আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...
পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

মন্তব্য (০)