• লিড নিউজ
  • সমগ্র বাংলা

উপজেলা পরিষদ নির্বাচন ৪র্থ ধাপ: ফরিদপুরে চলছে দুই উপজেলায় নির্বাচন

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর  প্রতিনিধিঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকালে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলে ও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়ছে।  বুধবার (৫ জুন)। এ দুই উপজেলার ১১৮টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতহীন ভাবে ভোট গ্রহণ চলবে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চতুর্থ ধাপে ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় ১৪জন চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ১২জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। যেখানে বোয়ালমারীতে ৭৮টি ও আলফাডাঙ্গা উপজেলায় ৪০টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে।

শেষ ধাপে দুই উপজেলায় একজন তৃতীয় লিঙ্গের ভোটারসহ ৩ লাখ ৭ হাজার ১৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রামানন্দ পাল জানান,  জেলার দুইটি উপজেলা ১১৮টি কেন্দ্রে ৩ লাখ ৭ হাজার ১৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।   প্রতিটি ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীন র‌্যাব, বিজিবিসহ স্টাইকিং ফোর্স হিসেবে কাজ করছে।  কেন্দ্রে পুলিশসহ আনসার সদস্যরা দায়িত্ব পালন করছে।  

মন্তব্য (০)





image

চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে বিরোধে বাবাসহ সৎভাইকে হত্যা মাম...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক সম্পত্...

image

কাপাসিয়ায় পোল্ট্রি খামারের বর্জ্যে ফসলহানির অভিযোগ, কৃষ...

গাজীপুর প্রতিনিধি : পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনায় অব...

image

ভুট্টা ক্ষেতের বিরোধে রক্তাক্ত পরিণতি, পিতা-সৎভাই হত্যা ম...

রংপুর ব্যুরো : দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন...

image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

  • company_logo