• সমগ্র বাংলা

আজ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে, টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচন বুধবার ৫জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

১টি পৌরসভা ও ৭টি ইউনিয়ন পরিষদ, নিয়ে গঠিত এ উপজেলায় চেয়ারম্যান পদে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন, ইঞ্জিনিয়ার কেএম গিয়াস উদ্দিন 'দোয়াত কলম', মোঃ আইয়ুব খান 'হেলিকপ্টার', আব্দুল মোমেন 'ঘোড়া' বীর মুক্তিযোদ্ধা মো. শামসুল আলম 'আনারস' প্রতীকে, মোঃ মাহমুদুল হাসান 'কাপ পিরিচ' মো. খাইরুল ইসলাম 'মোটরসাইকেল' প্রতীকে নির্বাচন করছেন। মো. খাইরুল ইসলাম সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

৮২টি ভোট কেন্দ্রে ২লাখ ৩১ হাজার ৩৬০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার  ১লাখ ১৬হাজার ১০৫জন, মহিলা ভোটার ১লাখ ১৫হাজার ২৫৪ জন এবং তৃতীয় লিঙ্গের ১জন  ভোটার রয়েছে।

ভাইস-চেয়ারম্যান পদে মো. মারুফ হাসান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মোসা. হোসেন আরা বেগম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

মন্তব্য (০)





image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

১

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

৩

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৪

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৫

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

  • company_logo