ছবিঃ সিএনআই
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় বিচারিক সেবা সাধারন মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে জেলায় গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে জেলার ৪০ টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরদের সাথে এ সম্বন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বক্তব্যে বলেন সাধারন মানুষকে হয়রানির হাত থেকে রক্ষা করতে গ্রাম আদালতের মাধ্যমে জনগনকে দেওয়ানী ও ফোজদারী কার্যবিধির ২৭ ধরনের বিচারিক সেবা নিশ্চিত করতে ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের তাদের দায়িত্ব সম্পর্কে অবহিত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের পরিচালক আব্দুর রহমান ও ভারপ্রাপ্ত উপ- পরিচালক শারমিন আক্তার। ডিস্ট্রিক্ট ম্যানেজার আসাদুজ্জামান সহ উপস্থিত ছিলেন অত্র জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগণ এবং উপজেলা সমন্বয় কারীগণ।
নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...
পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...
পঞ্চগড় প্রতিনিধি : আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...
পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

মন্তব্য (০)