• সমগ্র বাংলা

লালমনিরহাটে নিখোঁজ ছাত্রের সন্ধানের দাবীতে মানববন্ধন 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: তিন সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলাউদ্দিন সরকার আপনের(১২) সন্ধানের দাবীতে মানববন্ধন করেছে তার পরিবার।মঙ্গলবার সকালে লালমনিরহাটের মিশনমোড়ে এ মানববন্ধন করে তারা।নিখোঁজ আপন সদর উপজেলার হারাটি ইউনিয়নের মালীটারি তালিমুল কুরআন রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী। সে গত ১৫ মে নিখোঁজ রয়েছে। আপনের পিতা জরিপ উল্ল্যাহ মানববন্ধনে বলেন,তার ছেলে মাদ্রাসা থেকে নিখোঁজ হয়ে যায়।

মাদ্রাসায় যোগাযোগ করলে তারা কিছু জানেনা বলে জানায়।এবং নিখোঁজ সন্তানের উদ্ধারের ব্যাপারে মাদ্রাসা কতৃপক্ষ কোন সহযোগিতা করছেনা বলেও জানান তিনি।মানববন্ধনে পরিবারের পাশাপাশি  এলাকাবাসী অংশ নেন।এ ব্যাপারে মানববন্ধন শেষে ছেলেকে উদ্ধারে সহায়তা চেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়েছে পরিবার। নিখোঁজ আপন লালমনিরহাট পৌরসভা এলাকার বালাটারী এলাকার জরিপ উল্ল্যাহর ছেলে। 

মন্তব্য (০)





image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

  • company_logo