• সমগ্র বাংলা

ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে প্রান গেল যুবকের 

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালীগ্রাম বাজার সংলগ্ন  দীঘলকান্দা গ্রামের ইটভাটার বিপরীতে রেললাইনে কাটা পড়ে রবিউল শেখ (১৮)নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছে।

 জানা যায়, নিহত রবিউল উপজেলার  কালামৃধা ইউনিয়নের ভাষড়া গ্রামের লিটন শেখের  ছেলে। মঙ্গলবার (৪ জুন) সকাল ৯ টার দিকে  এ মর্মান্তিক  দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ভাঙ্গা রেলওয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৯ টার  দিকে খুলনা থেকে  ঢাকাগামী থেকে   একটি ট্রেন ওই এলাকায় পৌছলে  ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। ছিন্নভিন্ন মরদেহটি পুলিশ রেললাইন থেকে উদ্ধার করে। নিহত যুবক কি কারনে বা কিভাবে মারা গেছে তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

নিহত পরিবারের সদস্যরা জানান, সে রেললাইন প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করতো। প্রতিদিনের ন্যায় খুব ভোরে বাড়ি থেকে বের হয়ে রেল প্রকল্পে আসে।

রবিউলের বাবা জানান, ২ মাস আগে রেল  প্রকল্পে চাকরি নিয়েছে। আজ সকালে আমার কাছ থেকে ১০০ টাকা ভ্যান ভাড়া নিয়ে সকাল ৬টার দিকে আমার ছেলে বাড়ি থেকে বের হয়। দশটার দিকে সংবাদ পাই আমার ছেলে রেল লাইনে কাটা পড়ে নিহত হয়েছে।

 এ ব্যাপারে রেলওয়ে থানা পুলিশের তদন্ত কর্মকর্তা ( ভারপ্রাপ্ত)  এ,এস,আই প্রফুল্ল জানান, রেললাইনে দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে তার পরিচয় সনাক্ত করে। সুরতহাল শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

প্রসঙ্গত একই স্থানে গত মঙ্গলবার পাশ্ববর্তী দীঘলকান্দা গ্রামের নেহার বেগম এক মহিলা ট্রেনে কাটা পড়ে মর্মান্তিকভাবে নিহত হয়।  এ নিয়ে এলাকায় মানুষের মাঝে আতংক বিরাজ করছে। 

 

মন্তব্য (০)





image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

১

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

৩

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৪

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৫

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

  • company_logo