• সমগ্র বাংলা

কোরবানি ঈদকে সামনে রেখে গরু বাজারজাত করতে প্রস্তুত খামারীরা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধিঃ আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটাতাজা করণ ও বিশুদ্ধ মাংস উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন গাইবান্ধার খামারিরা। সম্পূর্ণ দেশীয় খাবারের ওপর ভিত্তি করে এসব খামারে কোরবানির পশু লালন-পালন করা হচ্ছে। বাজারমূল্য ঠিক থাকলে এবারও লাভের মাধ্যমে তাদের স্বপ্ন পুরনের আশা খামারিদের।

দেশের উত্তর অঞ্চলের জেলা গাইবান্ধায় গরুর চাহিদা রয়েছে সারা দেশজুড়ে। তারই ধারাবাহিকতায় গাইবান্ধা জেলা( ১৬৭৫৯) টি খামারে ছোট বড় মাঝারি আকারের  হলেস্টাইন ফ্রিজিয়াম,শাহিওয়াল, জার্সি, ব্রাউই সুইট, নওরেজিয়ান রেড, লাল,ব্রাহামা  সহ দেশী জাতের গরু বাজারজাতের জন্য প্রস্তুত করছেন খামারীরা।

খামারে কর্মরত শ্রমিকরা বলছেন,প্রতিটি গরুকে সন্তানের মতো লালনপালন করে মোটাতাজা করা হচ্ছে বাজারজাত করার জন্য। আর এদের উত্তম খাবার হিসেবে  খৈল,ভুষি,খড়,সবুজ ঘাস,ভুট্টা গাছের সাইলেন্সার,ছোলা খাবার খাওয়ানো হয়। 

খামারীরা বলছেন,প্রাকৃতিক উপায়ে সম্পূর্ণ ষ্টেরয়েড ও ইনজেকশনমুক্ত বিষুদ্ধ গো-খাদ্যের মাধ্যমে বড় করে প্রতিটি গুরুকে কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে। তবে অনেক খামারীর মতে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় বর্তমানে গরুতে লাভ কিছুটা কমে গেছে। এজন্য এবার ঈদের গরুর দাম নিয়ে সংশয় প্রকাশ করছেন অনেকে।

গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা মো মাহফুজার রহমান বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে  জেলায় ১ লক্ষ ৪৫ হাজার ৩৮১ টি গরু  বাণিজ্যিকভাবে বাজারজাত করার জন্য  খামারীরা প্রস্তুত। এই খামারগুলোকে প্রাণিসম্পদ বিভাগ থেকে ভ্যাকসিন এবং চিকিৎসা পরামর্শ দেওয়া হচ্ছে ।সেই সাথে  খামারিদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি সঠিক পদ্ধতিতে পশু লালনপালন করে যাতে বাজারজাত করতে পারে সেব্যাপারে সুপরামর্শ ও সহযোগিতা করা হয়েছে

মন্তব্য (০)





image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

১

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

৩

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৪

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৫

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

  • company_logo