ছবিঃ সংগৃহীত
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মাটির ট্রলির চাপায় রিতা গমেজ (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।
রবিবার (২ জুন) বিকেল ৫ টার দিকে উপজেলার ফৈলজানা খ্রিষ্টান পল্লী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিতা গমেজ ফৈলজানা ইউনিয়নের কৈলমহল গ্রামের মৃত ইগ্নাসিউস গমেজের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করে সিএনআইকে জানান, মাটিবাহী ট্রলিটি নিয়ে চালক মাস্তান বাজার থেকে ফৈলজানা এলাকায় যাচ্ছিলেন। এসময় রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন বৃদ্ধা রিতা গমেজ। অসাবধানতাবশত ট্রলির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। শরৎগঞ্জ পুলিশ ফাঁড়ি ও চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, এ ব্যাপারে এখনও কোন এজহার বা অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চালক পলাতক রয়েছে। মাটির ট্রলিটি পুলিশ হেফাজতে আছে।
নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...
ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...
নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

মন্তব্য (০)