• সমগ্র বাংলা

কুড়িগ্রামে কবর থেকে লাশ চুরির চেষ্টা, উদ্ধার করল পুলিশ

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে কবর খুঁড়ে এক বৃদ্ধার লাশ চুরির চেষ্টা চালিয়েছে দূর্বত্তরা। কবর থেকে লাশ তুলে চুরি করতে না পেরে পাশের একটি ধান ক্ষেতে ফেলে পালিয়ে যায় তারা।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, গত ১ জুন দুপুর পৌনে ১টার দিকে উপজেলার চাকিরপশার পাঠক গ্রামে নুরজাহান বেগম (৭৮) রাজারহাট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ওইদিন বাদ মাগরিব তার তেঁতুলতলা কবরস্থানে দাফন সম্পন্ন হয়। ঝড়ো হাওয়ার সময় ওইদিন দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মৃতের ছেলে কবরস্থানে গিয়ে কবরের উত্তরাংশ উম্মুক্ত দেখতে পায় কবরস্থান থেকে তার মায়ের লাশ কে বা কারা চুরি করে নিয়ে গেছে। তিনি তার পরিবারের সদস্যদের এবং আশেপাশে অনুসন্ধান করে লাশ না পেয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল করে বিষয়টি জানান। খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশবিহীন কবর উম্মুক্ত দেখতে পায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে কবরস্থানের অদুরে ধান ক্ষেতে অর্ধনিমজ্জিত অবস্থায় রাত দেড়টার দিকে লাশ খুঁজে পায়। পরে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে পরিবারের নিকট হস্তান্তর করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান।

মন্তব্য (০)





image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

  • company_logo