• সমগ্র বাংলা

লালমনিরহাটে কালবৈশাখী ঝড়, আহত ৬

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: শনিবার রাতে লালমনিরহাটে কালবৈশাখী ঝড় হয়েছে। ঝড়ে গাছপালা ও বাড়ি ঘর ভেঙ্গে পড়ে।ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুতের সংযোগ। ফলে রাত থেকে শহরে বিদ্যুৎ নেই। এদিকে পৌরসভা এলাকায়  ঝড়ের তান্ডবে প্রাচীন একটি বটগাছ ভেঙে পড়ে।

এ সময় বটগাছের নীচে অবস্থানরত আতিক বাবু (১৫),উজ্জ্বল মিয়া(১৮) মেহেদী হাসান(১৮) ও নাজমুল হাসান সহ ৬ জন আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝড়ে ক্ষতিগ্রস্থ হারুন অর রশিদ জানান,শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঝড় শুরু হয়। ঝড়ে গাছপালা ও বাড়ীঘর ভেঙে পড়ে যায়। এ সময় কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন লালমনিরহাট পৌর মেয়র।

লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ জানান,ঝড়ে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। ক্ষয়ক্ষতি নিরুপনে উপজেলা প্রশাসন কাজ করছে।

 

মন্তব্য (০)





image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

১

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

৩

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৪

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৫

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

  • company_logo