• সমগ্র বাংলা

নড়াইল পৌরসভাকে তামাকমুক্ত ঘোষণা, নড়াইলে বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২৪ পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি: তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি শিশুদের সুরক্ষা নিশ্চিত করি" এই স্লোগানে  নড়াইলে বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৪ পালিত হয়েছে। ৩১মে সকাল দশটায় নড়াইল পৌরসভার মেয়র এর আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটি নড়াইল পৌরসভার সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদর্শন করে একই স্থানে এসে শেষ হয়। 

র‍্যালিটিতে নেতৃত্ব দেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা এ সময় আরো উপস্থিত ছিলেন নড়াইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী,নড়াইল কন্ঠ পত্রিকার সম্পাদক ও স্বাবলম্বী এনজিওর নির্বাহী পরিচালক কাজী হাফিজুর রহমান,পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ রেজাউল বিশ্বাস । এছাড়া নড়াইল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমানারা বলেন, আজ থেকে নড়াইল পৌরসভার অফিস চত্বর তামাকমুক্ত ঘোষণা করা হলো। এবং পর্যায়ক্রমে পুরা পৌরসভা কে তামাকমুক্ত করা হবে। 

 তিনি আরো জানান, নড়াইল পৌরসভার সেবা নিতে আসতে হলে নিজেকে তামাকমুক্ত করে আসতে হবে। তা না হলে কোন সেবা দেওয়া হবে না।

মন্তব্য (০)





image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

১

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

৩

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৪

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৫

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

  • company_logo