ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি : তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি,শিশুদের সুরক্ষা নিশ্চিত করি--এই প্রতিপাদ্যে শুক্রবার লালমনিরহাটে জেলা পর্যায়ে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। এ লক্ষ্যে শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় হতে এক রেলি বের হয়।রেলি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ন সচিব সালমা সিদ্দিকা মাহতাব।জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পুলিশ সুপার সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার নির্মলেন্দু রায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সহ বিভিন্ন দপ্তরের লোকজন উপস্থিত ছিলেন। এ সময় তামাক উৎপাদন, বিক্রয় ও আইন বাস্তবায়নের দাবী তুলে ধরা হয়।
নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...
ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...
নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

মন্তব্য (০)