• সমগ্র বাংলা

টাঙ্গাইলে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে সরকারের গৃহীত পদক্ষেপ ও সাফল্যের প্রচারণা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে সরকারের গৃহীত পদক্ষেপ ও সাফল্যের প্রচারণার জন্য লিফলেট বিতরণ করা হয়েছে।

প্রচারাভিযানে টাঙ্গাইল জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে, আদালত প্রাঙ্গণে, জেলা পরিষদ সংলগ্ন এলাকা'সহ জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় জনসমাগম এর স্থানে  প্রচারাভিযানে ৩ হাজার পিস লিফলেট বিতরণ করা হয়েছে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডাঃ মোঃ মিনহাজ উদ্দিন মিয়া এ প্রচার অভিযানের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের সিনিয়র হেলথ এডুকেশন অফিসার মোঃ রব জেল হক ও মানবাধিকার সংস্থা "হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি" টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ রাশেদ খান মেনন (রাসেল)।

এ প্রচার অভিযানের সমন্বয়কারী আজমীর ইন্টারন্যাশনাল কনসাল্টিং ফার্মের প্রতিনিধি মোঃ ইউসুফ আলী ও আখতার হোসেন 'সহ এ কার্যক্রমে সংশ্লিষ্টরা লিফলেট বিতরণ করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন এর আওতায় এ কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে আজমীর ইন্টারন্যাশনাল কনসাল্টিং ফার্মের সহযোগিতায় এলএন্ড এইচইপি ইনভাইট ইন অ্যাসিভমেন্ট অব ‘ইউনিভার্সেল হেলথ কভারেজ, টুওয়ার্ডস এসডিজি এন্ড স্মার্ট বাংলাদেশ’ বিষয়ে জনসচেতনতা তৈরীর কার্যক্রম হিসেবে ক্যাম্পেইনে লিফলেট বিতরণ করা হয়েছে।

বিতরণকৃত লিফলেটে কমিউনিটি ক্লিনিক, মাতৃস্বাস্থ্য, শিশু স্বাস্থ্য, সংক্রামক রোগ নিয়ন্ত্রণ, অসংক্রামক রোগ নিয়ন্ত্রণের বিষয়ে বিস্তারিত তথ্য রয়েছে। 

 

মন্তব্য (০)





image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

১

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

৩

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৪

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৫

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

  • company_logo