• সমগ্র বাংলা

নওগাঁয় হিজড়াদের মতবিনিময়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় হিজড়াদের অংশগ্রহণেমাল্টি স্টেকহোল্ডাদের নিয়ে দিনব্যাপী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।“আমরাও মানুষ আমাদের আশা সুস্থ্য, সুন্দর মানুষের মতো বাঁচার আশা”
এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠন,নওহাঁটা, পবা, রাজশাহী এসসিজি প্রকল্প বাস্তবায়ন করে আসছে।তারই ধারাবাহিকতায় বুধবার সরকারী বসির উদ্দিন কো-অপারেটিভ মহিলা কলেজ নওগাঁর সম্মেলন কক্ষে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট এর সহযোগিতায় বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠন, নওহাঁটা,পবা, রাজশাহী এই সভা বাস্তবায়ন করে।

বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠন, নওহাঁটা, পবা, রাজশাহীর সভাপতি মোস্তফা সরকার বিজলীর সভাপতিত্বে ও প্রকল্প সমন্বয়কারী আখতারুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী বসির উদ্দিন কো-অপারেটিভ মহিলা কলেজ নওগাঁর অধ্যক্ষ সামছুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসা নওগাঁর অধ্যক্ষ পি,এম, আদম আলী।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, সমাজসেবক, অন্যান্য হিজড়া সদস্য প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় হিজড়া তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসময় সরকারী বসির উদ্দিন কো-অপারেটিভ মহিলা কলেজ নওগাঁর অধ্যক্ষ সামছুল হক দুটি ইদে নওগাঁয় বসবাসরত হিজড়া সম্প্রদায়ের সদস্যদের বিশ হাজার করে টাকা ইদ উপহার প্রদানের ঘোষণা দেন।

এমন উপহার পাওয়ার ঘোষণায় সভায় উপস্থিত হিজড়ারা অধ্যক্ষ স্যারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। জীবনমানে পরিবর্তন এনে হিজড়াদের সমাজের মূল ধারায় যুক্ত করতে এমন পদক্ষেপ মাইলফলক হিসেবে কাজ করবে বলে মনে করেন সভায় আগত অংশীজনরা।
 

মন্তব্য (০)





image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

  • company_logo