• সমগ্র বাংলা

মাগুরায় আলোচিত দুই ভাইয়ের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় আপন দুই ভাই হৃদয় (১৭) ও সবুজ (৩৪) কে বাড়ি থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে খুনের সাথে জড়িত হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।

বুধবার সকাল ১১টার সময় মাগুরা চৌরঙ্গী মোড়ে নহাটা ইউনিয়ন বাসির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নিহত সবুজের দুই সন্তান, স্ত্রী, মা বাবা সহ এলাকাবাসী প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেন। 

এ সময় উপস্থিত এলাকাবাসী ও পরিবারের পক্ষ থেকে জানানো হয় আপন দুই ভাইয়ের হত্যাকাণ্ডের পাঁচ মাস  অতিবাহিত হলেও এখনো সকল আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। 

মানববন্ধন শেষে পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর দিবাগত রাত অনুমান সাড়ে নয়টার সময় হৃদয় মোল্যাকে ডাব খাওয়ানোর উদ্দেশ্যে মাঠে ডেকে নিয়ে যায়। বিষয়টি সন্দেহজনক হওয়ায় তার বড় ভাই সবুজ মোল্যা ও পিছে পিছে যায় এবং মাঠে পৌছাবার পরেই আসামীগন দুই ভাইকে নৃশংস ভাবে হত্যা করে। নিহত দুই ভাই মাগুরা মহম্মদপুর থানাধীন নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের মঞ্জুর মোল্লার ছেলে।

মন্তব্য (০)





image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

১

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

৩

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৪

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৫

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

  • company_logo