• সমগ্র বাংলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নিখোঁজ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নির্বাচনী প্রচারণায় গিয়ে পদ্মফুল প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকার হালিমা নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। মঙ্গলবার (২৮ মে) বেলা ২টা থেকে বুধবার (২৯ মে) সকাল সাড়ে ১০টা এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রার্থীর খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে পরিবার।প্রীতি খন্দকারের স্বামী মাসুদ খন্দকার বলেন, আগামী ৫ জুন বিজয়নগর উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আমার স্ত্রী মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। গতকাল মঙ্গলবার দুপুরে হরষপুর ইউনিয়নে দুই জনকে সঙ্গে নিয়ে নির্বাচনি প্রচারণায় যায়  প্রীতি।

হরষপুরের ঋষি পাড়ায় ঢুকে প্রচার করা অবস্থায় দুজন মহিলা বাইরে আসেন আর প্রীতি ভোটারদের সাথে ভেতরে কথা বলছিলেন। এর কিছু সময় পর ভেতরে গিয়ে  প্রীতিকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে প্রীতিকে না পেয়ে বাড়িতে চলে আসেন তারা। আমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ থানার ওসিকে অবগত করি। রিটার্নিং কর্মকর্তা অপেক্ষা করে রাত ১২টার পর জিডি করতে বলেছেন। এ সময় থানায় যাওয়ার পর ওসি বলেছেন সকালে জিডি করতে।

বুধবার সকাল ১০টায় জিডি করেছি। প্রতিপক্ষের লোকজন তার স্ত্রীকে গুম করেছেন বলে তিনি জানান। বিজয়নগর সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও সৈয়দ মাহাবুবুল হক বলেন, নিখোঁজের বিষয়টি প্রার্থীর স্বামী আমাকে জানিয়েছেন। আমি তাকে থানায় যোগাযোগ করতে বলেছি।বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, প্রার্থীর স্বামী রাতে এসেছিলেন, তাকে নিয়ে রাতে ঘটনাস্থলে গিয়েছি। যেখান থেকে নিখোঁজ হয়েছেন সেখানে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলেছি। স্থানীয়রা জানিয়েছেন, প্রার্থী প্রচারে এসেছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও সদর—বিজয়নগর রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, নিখোঁজের বিষয়টি অফিসিয়ালভাবে আমাকে কেউ জানায়নি।

 

মন্তব্য (০)





image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

১

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

৩

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৪

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৫

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

  • company_logo