ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রোগীবাহি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় গোলাম মোস্তফা নামে এক রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। সোমবার(২৭ মে-২০২৪) সকাল ১০ টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাখালী এলাকার ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তফা সাতক্ষীরা জেলার লক্ষীদাড়ি গ্রামের মৃত মোহর আলী মিস্ত্রীর ছেলে।
সে কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ির হেলপার হিসেবে কাজ করতো।স্বজনদের বরাত দিয়ে কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক আরিফ জানান, সকালের অ্যাম্বুলেন্সটি কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় অ্যাম্বুলেন্স চালক সহ আরও একজন আহত হয়। এর আগে কুমিল্লায় কর্মরত অবস্থায় সে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এক স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হচ্ছিল।
নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...
ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...
নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

মন্তব্য (০)