• সমগ্র বাংলা

পাবনায় ঝড়ো বাতাস-বৃষ্টি, গাছপালা ভেঙে যান চলাচল ব্যাহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পাবনায় ঝড়ো বাতাস ও বৃষ্টি হচ্ছে। এতে সড়কে উপড়ে পড়েছে গাছপালা। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। ফরিদপুর উপজেলায় সড়কে গাছ ভেঙ্গে পড়ায় সাড়ে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
রোববার দিবাগত মধ্যরাতের পর থেকে সোমবার বিকেল পাঁচটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত চলছে প্রচণ্ড বাতাস বৃষ্টি। খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না।

অনেকে বাইরে বের হয়ে ভোগান্তিতে পড়েছেন। ঝড়ো বাতাস আর বৃষ্টিতে কিছু এলাকায় গাছপালা উপড়ে ভেঙ্গে পড়েছে। বিশেষ করে সড়কে গাছপালা ভেঙ্গে পড়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। পাবনা-বাঘাবাড়ি সড়কের ফরিদপুরে একটি স্থানে সড়কে ভেঙ্গে পড়ে বড় গাছ। এতে ঢাকার সাথে চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, পাবনার বাস চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।

পরে দমকল বাহিনীর কর্মীরা গাছ কেটে যান চলাচল স্বাভাবিক করে। ঢাকা থেকে চাটমোহরগামী শাহজাদপুর ট্রাভেলসের যাত্রী রাকিবুল ইসলাম হৃদয় বলেন, 'ঢাকা থেকে বাসে বাড়ি ফিরছিলাম। ভোর ৫টার দিকে বাসটি ফরিদপুর উপজেলার কাশেমের বটতলা নামক স্থানে পৌঁছালে দেখা যায় রাস্তায় বড় বড় গাছ ভেঙ্গে উপরে পড়ে আছে। পরে বাসের চালক ট্রিপল নাইনে ফোন করলে দমকল বাহিনী এসে গাছ কেটে সড়ক থেকে সরিয়ে দেয়।

শাহজাদপুর ট্রাভেলসের চালক শেখ ফরিদ বলেন, 'সড়কে যেভাবে বড় বড় গাছপালা পড়েছিল তাতে গাড়ি চলাচল সম্ভব ছিল না। অনেক গাড়ি আটকা পড়ে। উপায় না পেয়ে ট্রিপল নাইনে ফোন করে সাহায্য চাই। পরে দমকল বাহিনীর সদস্যরা এসে গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দিলে আমরা গাড়ি নিয়ে গন্তব্যে যাই। এতে প্রায় সাড়ে তিন ঘণ্টা সকল ধরনের যান চলাচল বন্ধ ছিল।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলতাব হোসেন জানান, 'ট্রিপল নাইনে ফোন পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করি। একটি বিশাল বড় গাছ উপরে রাস্তার উপর পড়ে গাড়ি চলাচল বন্ধ হয়েছিল। পরে নিজেরা অনেক চেষ্টা করে গাছ সরাতে না পেরে স্থানীয় করাত আছে এমন শ্রমিকদের ডেকে নিয়ে আসি।

তাদের সহায়তায় গাছ কেটে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক হেলাল উদ্দিন বলেন, 'এখন পর্যন্ত পাবনা জেলায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর ঝড়ো বাতাসের গতিবেগ ঘন্টায় ১২-১‌৫ কিলোমিটার।

মন্তব্য (০)





image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

১

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

৩

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৪

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৫

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

  • company_logo