• সমগ্র বাংলা

নদী ভাঙন রোধে দুই ইউনিয়ন বাসীর মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ফজলুপুর ও ফুলছড়ি ইউনিয়নে  নদী ভাঙন থেকে  বসতবাড়ি, আবাদি জমি এবং শিক্ষা প্রতিষ্ঠান সহগুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন দুই ইউনিয়নের এলাকাবাসী।

রবিবার (২৬ মে) দুপুরে এসকেএস ক্রিয়া প্রকল্পের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এবং সুইডেন সরকারের অর্থায়নে  নদী ভাঙ্গন প্রতিরোধে উপজেলার ফুলছড়ি  ইউনিয়নের টেংরাকান্দি,পিপুলিয়া গ্রাম ও ফজলুপুর ইউনিয়নে মধ্যখাটিয়ামারি   গ্রামে ভাঙন কবলিত নদীর তীরে  নারী-পুরুষ,শিশু বৃদ্ধসহ ২ শতাধিক মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মোঃ খইমুদ্দিন, সহকারী শিক্ষক মোঃ হালিম এসকেএস প্রকল্প কর্মকর্তা সুলতানা বাহার, রবিরন বেগম,মর্জিনা সহ  অন্যরা।

মানববন্ধনে এলাকাবাসীরা  বলেন, নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে এ এলাকার ৩ টি শিক্ষা প্রতিষ্ঠান চর পিপুলিয়া সরকারি পিপুলিয়া কমিউনিটি সরকারি  প্রাথমিক বিদ্যালয়, পেপুলিয়া, টেংরাকান্দি, বাজে ফুলছড়ি  দেলুয়াবাড়ি, পশ্চিম খাাটিয়ামারি,চন্দনস্বর  কবরস্থান, ফসলি জমি ও ঘরবাড়ি ভেঙে যাবে।তারা আরো বলেন, দ্রুত নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেন।

মন্তব্য (০)





image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

১

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

৩

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৪

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৫

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

  • company_logo