ফাইল ছবি
দোহার প্রতিনিধিঃ ঢাকার দোহারে দুর্বৃত্তের হামলায় দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন পালামগঞ্জ গ্রামের মৃত সাহেব আলীর ছেলে আব্দুল হালিম বেপারী (৫৫) এবং হাতুর পাড়া গ্রামের আবু বকরের ছেলে শ্যামল (৩৫)। আহত হালিমের বোন লুৎফা বেগম জানান, বৃহস্পতিবার (২৩ মে) দিবাগত রাতে হালিমের দোকানে ৪-৫ জন যুবক চা খেতে আসেন। চা খাওয়া শেষে টাকা না দিয়েই চলে যেতে চান তারা।
এ সময় হালিম টাকা চাইলে উভয় পক্ষের মধ্যে কথা কাটারকাটির একপর্যায়ে ওই যুবকেরা চা দোকানী হালিমের উপর চড়াও হয়। এ সময় তারা হালিমকে এরপাথারি কিলঘুষি মারতে থাকে। এক পর্যায়ে তারা দোকানে থাকা গ্যাস সিলিন্ডার দিয়ে হালিমের মাথায় সজোরে আঘাত করে। এ সময় হালিমের চিৎকার শুনে বাজারের পাহারাদার শ্যামল এগিয়ে আসলে দুর্বৃত্তরা তাকেও পিটিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হালিমকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। বর্তমানে হালিম রাজধানীর সিটি কেয়ার হসপিটালের আইসিইতে ভর্তি আছেন।
এ ব্যাপারে দোহার থানার ওসি হারুনুর রশিদ জানান ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে দোহার থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...
পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...
পঞ্চগড় প্রতিনিধি : আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...
পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

মন্তব্য (০)