• লিড নিউজ
  • সমগ্র বাংলা

পাবনায় বালু উত্তোলন বন্ধ, দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার বড়াল ও গুমানী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও নিমাইচড়া গাঙ সহ বিভিন্ন স্থানে মাটি কাটা বন্ধ, দোষিদের শাস্তির দাবিতে ও স্থানীয় প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ না করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বড়াল রক্ষা আন্দোলনের আয়োজনে বৃহস্পতিবার (২৩ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাপা’র কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এস এম মিজানুর রহমান।

সাপ্তাহিক সময় অসময় পত্রিকার সম্পাদক কে এম বেলাল হোসেন স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনচলাকালে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, সাবেক ভাইস চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি সাজেদুর রহমান মাস্টার, সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক এস এম হাবিবুর রহমান, প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন, ডাঃ জাকির হোসেন, এলডিও’র নির্বাহী পরিচালক নুরে আলস সিদ্দিকী মঞ্জু, আলমগীর মোহাম্মদ, আফজাল হোসেন প্রমুখ।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরেই চাটমোহরের বড়াল, গুমানী, চিকনাই নদী থেকে এবং নিমাইচড়া গাঙ থেকে একটি অসাধু গোষ্ঠি মাটি কেটে অবৈধ ইটভাটায় বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এখন নদীতে ড্রেজার লাগিয়ে বালু উত্তোলন করছে। বক্তারা আরো বলেন, এ ব্যাপারে বাপা ও বড়াল রক্ষা আন্দোলনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করা হয়। এছাড়া বড়াল রক্ষা আন্দোলনের একটি প্রতিনিধি দল ইউএনও মো. রেদুয়ানুল হালিমের সাথে সাক্ষাত করে মাটি কাটা বন্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন জানায়। 

বক্তারা অভিযোগ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাটি কাটা চক্রের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে কোন প্রকার ব্যবস্ধা গ্রহণ করেননি। তার বিশ্বস্ত এক ব্যক্তির (যিনি সরকারি কর্মচারি নন) মাধ্যমে সকল কিছু করছেন। বক্তারা বলেন, ইউএনও রেদুয়ানুল হালিমকে চাটমোহরবাসী আর চায় না। 

এ ব্যাপারে জেলা প্রশাসনসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি ব্যবস্থা গ্রহণের আহবান জানান তারা।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেদুয়ানুল হালিম বলেন, মিছিল, মিটিং কিংবা মানববন্ধন করা গণতান্ত্রিক অধিকার। শান্তিপূর্ণভাবে এগুলো হতে পারে। তাদেরকে তো ঢাকায় বলতে হবে যে, তারা এসকল কাজের প্রতিবাদ করছে। তাই মানববন্ধন করেছে তারা। মানববন্ধনে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যে ও মনগড়া। আমি মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছি। এ অভিযান অব্যাহত আছে। একটি টিভি চ্যানেলও আমার অভিযানের খবর দিয়েছে।

মন্তব্য (০)





image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

১

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

৩

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৪

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৫

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

  • company_logo