• সমগ্র বাংলা

মায়ের সাথে ভোট দিতে ভোটকেন্দ্রে প্রতিবন্ধী মনিরুজ্জামান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ মা আকলিমা আক্তারের হাত ধরে ভোট দিতে কেন্দ্রে ভোট দিতে এসেছেন বাক প্রতিবন্ধী মনিরুজ্জামান (৩৮)। মঙ্গলবার (২১ মে) সকাল দুপুরের দিকে গাজীপুরের শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এমন দৃশ্য চোখে পড়ে। তবে প্রায় প্রতিটি নির্বাচনে তিনি তার সাথে এসেই ভোটাধিকার প্রয়োগ করেন বলে জানান মা আকলিমা আক্তার। মনিরুজ্জামান উপজেলার শ্রীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের মো. আব্দুল মান্নানের ছেলে। 

আকলিমা আক্তার বলেন, সকাল থেকেই ইশারায় সে ভোট দেওয়ার জন্য আবদার করতে থাকে। এ জন্য তাকে নিয়ে ভোটকেন্দ্রে এসেছি। কয়েকটি প্রার্থীর ছবি দেখিয়ে তার পছন্দের প্রার্থীর প্রতীক নির্বাচন করা হয়েছে। শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কাজী ছাইদুর রহমান বলেন।

বাক প্রতিবন্ধী মনিরুজ্জামান ভোটকেন্দ্রে আসার সাথে সাথে অগ্রাধিকার ভিত্তিতে তাকে আগে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছি। নিজের পছন্দমত প্রার্থীকে ভোট দিয়ে কেন্দ্র ত্যাগ করেছেন। এ কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ১৩৫ জন। জানা গেছে, শ্রীপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৬ হাজার ৮৯৬ জন।

এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৯৭ হাজার ৭১৬ জন, নারী ভোটার এক লাখ ৯৯ হাজার ১৭৪ জন এবং তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটার ৬ জন। মোট ভোটকেন্দ্র ১৪৮টি এবং ভোটকক্ষের সংখ্যা ৯৮৪টি। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৩জন, ভাইস চেয়ারম্যান ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মন্তব্য (০)





image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

  • company_logo