• সমগ্র বাংলা

চাঁপাইবাবগঞ্জের শিবগঞ্জে ৮২ বছর বয়সে ভোট দিলেন জহিরুন খাতুন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: নিজের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে প্রতিবেশীর হাত ধরে ভ্যান চড়ে ভোট কেন্দ্রে এসেছেন জহিরুন খাতুন  (৮২)। কোনো রকম ঝামেলা ছাড়াই পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তিনি মহাখুশি।  সরেজমিনে দেখা যায়, কেন্দ্রে আসতে কষ্ট হচ্ছিল বৃদ্ধা জহিরুন খাতুনের।

ভোট দিয়ে জহিরুন খাতুনের অনুভূতি জানতে চাইলে তিনি  বলেন, আলহামদুলিল্লাহ কোনো রকম ঝামেলা ছাড়াই পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আমি  মহাখুশি। তিনি আরও বলেন আগে উৎসব মুখরভাবে ভোট হতো। সবাই কেন্দ্রে ভোট দিতে আসতেন। এখন ভোটের দিন উৎসব দেখা যায় না।

খুব কম মানুষ ভোট দিতে আসেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত চাঁপাইবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দেন তিনি। বেলা  ১১ টার দিকে জালমাছমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন তিনি। বাড়ি থেকে একটি ভ্যানযোগে কেন্দ্রে আসেন জহিরুন খাতুন।

কেন্দ্রে এসে একজন আনসার সদস্যের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দেন তিনি। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জহিরুন খাতুনের জন্ম ১৯৪২ সালের ৭ মে। জীবনে কতগুলো নির্বাচনে ভোট দিয়েছেন তা এখন মনে করতে পারেন না তিনি। কিন্তু জানালেন অনেক নির্বাচনেই ভোট দিয়েছেন এর আগে

মন্তব্য (০)





image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

  • company_logo