ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে সুষ্ঠুভাবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন -২০২৪ ২য় ধাপের ভোট গ্রহণ শুরু হয়েছে। কুড়িগ্রাম, রাজারহাট ও উলিপুরের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। মঙ্গলবার (২১ মে) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপের ভোটগ্রহণ সকাল ৮টা থেকে কুড়িগ্রাম সদর, রাজারহাট ও উলিপুর উপজেলায় সুষ্ঠু ও সুশৃঙ্খল ভাবে শুরু হয়েছে।
প্রায় ১১০২ জন পুলিশ সদস্য কুড়িগ্রামের ১ম ধাপে নির্বাচনী দায়িত্ব পালন করছে। কেন্দ্রে কেন্দ্রে ২/৪ জন পুলিশ সদস্য, ৩/৪ টি কেন্দ্র মিলে ১ জন পুলিশ পরিদর্শকের নেতৃত্বে রোবাস্ট মোবাইল টিম, রয়েছে পুলিশ পরিদর্শকের নেতৃত্বে ক্লাস্টার কেন্দ্র ভিত্তিক স্মার্ট স্ট্রাইকিং টিম, নির্বাচনী এলাকাকে ০৬ টি সেক্টরে ভাগ করে প্রত্যেক সেক্টরে একজন অতিরিক্ত পুলিশ সুপার বা সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে সাংগুইন সেক্টর পুলিশ টিম।
এছাড়াও থানাভিত্তিক রয়েছে পুলিশের ৩ টি স্পেশাল কুইক রেসপন্স টিম। ভোটগ্রহণ শুরুর আগ থেকেই কুড়িগ্রাম সদর, রাজারহাট ও উলিপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ও পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...
ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...
নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

মন্তব্য (০)