ছবিঃ সিএনআই
নীলফামারী প্রতিনিধিঃ বিমান ওঠানামার জন্য সৈয়দপুর বিমান বন্দর প্রস্তুত না থাকায় উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। সোমবার(২০মে) সকাল ৮ টা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারেনি। তবে সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা ও নভো এয়ারের দুটি বিমান সৈয়দপুরে অবতরন করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর বিমানবন্দরে ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ। তিনি জানান, গতকাল রোববার রাতে বজ্রপাতে বিমান বন্দরের নিরাপত্তা বলয়ের ভেতরে কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়। কর্তৃপক্ষ সেসব রাতের মধ্যে মেরামতও করেছে। কিন্তু মেরামত করা স্থানগুলো এখনো ভালভাবে না শুকানোয় বিমান ওঠানামা বিঘ্নিত হচ্ছে। তিনি জানান বেলা ২ নাগাদ সব স্বাভাবিক হয়ে যায়।
নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...
ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...
নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

মন্তব্য (০)