ছবিঃ সংগৃহীত
ফেনী প্রতিনিধিঃ ফেনীতে বজ্রপাতে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার দুপুরে ফেনীর ছালনাইয়ার উত্তর কুহুমা গ্রামে মাঠ থেকে গরু আনতে গেলে বজ্রপাতে সেখানেই তার মৃত্যু হয়।জানা যায়, নিহত ওই শিক্ষার্থীর নাম মাহাদী হাসান। তিনি ছালনাইয়ার উত্তর কুহুমা গ্রামের প্রবাসী আতিকুর রহমান মজুমদারের ছেলে। মাহাদী এবার এসএসসি পাস করে প্রথম বর্ষে ভর্তির প্রস্তুতি নিচ্ছিল।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ হাসান ইমাম বজ্রপাতে যুবক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বজ্রপাতে যুবক নিহত হওয়ার খবর শুনেছি। জানা গেছে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে ছাগলনাইয়া হাসপাতালে এবং পরে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলেন হাসপাতালে আনার পূর্বে সে মারা গেছে। লাশ দাফনে প্রস্তুতি নিচ্ছে পরিবার।
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...
ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...
নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...
কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

মন্তব্য (০)