ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে 'নো হেলমেট নো ফুয়েল' বাস্তবায়নে ফিলিং স্টেশনের মালিকদের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৯ মে) সকালে পুলিশ সুপারের কনফারেন্স রুমে জেলার সকল ফিলিং স্টেশনের মালিকদের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশের পক্ষ থেকে হেলমেট ছাড়া ফুয়েল বিক্রি না করার জন্য আহবান জানানো হয়।
মালিক পক্ষ তাদের নানাবিধ সমস্যা ও সমাধানের কথা তুলে ধরেন এবং হেলমেট না পড়লে ফুয়েল বিক্রি না করার জন্য সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত নেন।কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, ডিআইও-১ মোঃ আব্দুর রাজ্জাক মিয়া, টিআই প্রশাসন বানিউল আনাম ও কুড়িগ্রাম জেলার সকল সম্মানিত ফিলিং স্টেশনের মালিকবৃন্দ।
নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...
পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...
পঞ্চগড় প্রতিনিধি : আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...
পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

মন্তব্য (০)