• লিড নিউজ
  • সমগ্র বাংলা

বোচাগঞ্জে বন্ধুর বাড়ীতে লাশে পরিনত সাকিব

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে বন্ধুর বাড়ীর শয়ন কক্ষ থেকে আজ রবিবার সকালে সাকিব নামে একজন যুবকের হাতপা বাধা অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে স্হানীয় থানা পুলিশ। তাকে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত পুলিশ। তবে কারন জানতে পারেনি তারা। হত্যার শিকার সাকিব হাসান (১৮) বোচাগঞ্জের  নাফানগর উত্তরপাড়ার মমিনুল ইসলামের ছেলে।

বোচাগঞ্জ থানার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক রাসেল জানান, সকালে খবর পেয়ে ১ নম্বর নাফানগর ইউনিয়নের টেনা গ্রামের লাইসুর রহমানের বাড়ীর একটি শয়নকক্ষে চাঁদরে মোড়ানো হাতপা বাধা অবস্হায় সাকিবের লাশ উদ্ধার করেছেন তারা। এসময় লাশের শরির ছিল ফোলা এবং দুর্গন্ধময়। এসময় বাড়ীতে একজন বাক প্রতিবন্ধী নারী ছাড়া কেউ ছিলনা।

গৃহকর্তাসহ পরিবারের সদস্যরা আত্বগোপনের জন্য পালিয়ে গেছে। গৃহকর্তা লাইসুরের ছেলের সাথে সাকিবের বন্ধত্ব ছিল। হত্যার কোন কারন জানতে পারেননি তারা। তবে প্রকৃত কারন বের করতে আত্বগোপনকারিদের আটক বিভিন্ন স্হানে অভিযানসহ তদন্ত চালাচ্ছেন তারা।

এদিকে সাকিবের পিতা মমিনুল ইসলাম জানান,  শুক্রবার বিকালে কৃষি কাজ শেষে বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে ব্যাটসহ বাইসাইকেল নিয়ে বেরিয়ে আর ফিরনি সাকিব। বন্ধুদের সাথে রয়েছে মনে নিখোজের বিষয়ে থানায় কোন অভিযোগ জানাননি তারা। আজ সকালে লাশ উদ্ধারের খবর পেয়েছেন তারা।

মন্তব্য (০)





image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

১

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

৩

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৪

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৫

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

  • company_logo