• সমগ্র বাংলা

ঠাকুরগাঁওয়ে টেকসই নদী ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে “পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার টেকসই নদী ব্যবস্থাপনা সংক্রান্ত কাজের সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক প্রকল্পের ওপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার উন্নয়ন সংস্থা ইএসডিও’র জয়নাল আবেদীন অডিটরিয়ামে এ মতবিনিময় সভাটির আয়োজন করা হয়।

 বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী (পুর) এর আয়োজনে অনুষ্ঠিত সভায় রংপুর বাপাউবো উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী (পুর) মো: মাহবুবর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন।

বিশেষ অতিথি ঢাকা বাপাউবো (পরিকল্পনা, নকশা ও গবেষণা) অতিরিক্ত মহাপরিচালক মো: জহিরুল ইসলাম, ঢাকা বাপাউবোর পরিকল্পনা প্রধান প্রকৌশলী (পুর) ড. শ্যামল চন্দ্র দাস, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী (পুর) ফারজানা আহমেদ প্রমুখ। মতবিনিময় সভায় পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার নদী ব্যবস্থাপনার সাথে জড়িত মানুষজন উপস্থিত ছিলেন। এর আগে সংশ্লিষ্ট বিষয়ের উপরে ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

মন্তব্য (০)





image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

১

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

৩

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৪

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৫

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

  • company_logo