• সমগ্র বাংলা

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ আড়াইহাজারে নরসিংদী-মদনগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নোয়াপাড়া এলাকায় ট্রাক চাপায় ফারুক (৩০) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। শনিবার (১৮ মে) সকাল ১০ টায় এ ঘটনা ঘটে। সে আড়াইহাজার পৌরসভায় ইলেক্ট্রিশিয়ান হিসেবে চাকরী করতেন।

ঘটনার পর থেকে প্রায় দুই ঘন্টা স্থানীয় লোকজন সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করে। চালক পালিয়ে গেলেও উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

নিহত ফারুক উপজেলার নোয়াপাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ফারুক তার বাড়ী নোয়াপাড়া থেকে রাস্তার পাশ এসে গাড়ীর জন্য অপেক্ষা করছিল। এ সময় চট্টগ্রাম থেকে নরসিংদীর দিকে যাওয়ার পথে একটি মালবাহী ট্রাক তাকে একটি গাছের সাথে চাপা দিলে গাড়ী ও গাছের মাঝখানে পড়ে ফারুকের ঘটনাস্থলেই মারা যান।

পরে পুলিশ ও স্থানীয় লোকজন গাছ কেটে তার লাশ উদ্ধার করে।বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, গাড়ীটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

  • company_logo