ছবিঃ সংগৃহীত
শ্রীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ধানের খলায় কাজ করার সময় বজ্রপাতে ফাতেমা (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।শনিবার(১৮ মে) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত গৃহবধূ ফাতেমা খাতুন(৪৫) উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এস আই) মো. তানসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আজ সকালে ফাতেমা বাড়ির পাশে ধানের খলায় কাজ করছিলেন। এই সময় হঠাৎ বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাতেমাকে মৃত ঘোষণা করেন। বজ্রপাতে আঘাত প্রাপ্ত হয়ে ওই নারীর মৃত্যু হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...
পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...
পঞ্চগড় প্রতিনিধি : আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...
পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

মন্তব্য (০)