ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি: ‘‘সুখে ভরবে আগামীদিন, পেনশন এখন সর্বজনীন’’ শ্লোগানে গাজীপুরের কালীগঞ্জে সার্বজনীন পেনশন স্কিম সম্পর্কে অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি নূরী তাসমিন ঊর্মির পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মো. ওয়াহিদ হোসন, কালীগঞ্জ পৌর মেয়র এস.এম রবীন হোসেন।
এ সময় বীর মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন দফতর প্রধান, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে একইস্থানে কালীগঞ্জ উপজেলার জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতেও প্রধান অতিথি হিসেবে ডিসি উপস্থিত ছিলেন।
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...
ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...
নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...
কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

মন্তব্য (০)