• লিড নিউজ
  • সমগ্র বাংলা

মেলান্দহে গৃহবধূর মরদেহ উদ্ধার,পরিবারের দাবি হত্যা

  • Lead News
  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে লায়লা বেগম (৩৮) নামে এক সৌদি প্রবাসীর স্ত্রী'র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের পরিবারের অভিযোগ গৃহবধূকে হত্যা করা হয়েছে।

বুধবার (১৫ মে) সকালে নিহতের শশুরবাড়ী উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর খাবুলিয়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

এই ঘটনায় নিহতের ভাই ইয়াকুব আলী থানায় হত্যা মামলা দায়ের চাইলে থানা পুলিশ হত্যা মামলা নেইনি বলে অভিযোগ করেন। তবুও অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান পুলিশ।

খোঁজখবর নিয়ে জানা যায়,' প্রায় বিশ বছর পূর্বে লায়লা বেগমের সাথে রকিবুল ইসলামের পারিবারিকভাবে বিবাহ হয়। তাদের সংসারে দুই ছেলে ও একটি কন্যা সন্তান রয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে লায়লা বেগমের দুই বছরের ছোট মেয়ে দীর্ঘ সময় কান্না করতে থাকে। কান্নার শব্দ শুনে তার শশুর রফিকুল ইসলাম অনেক ডাকা ডাকা করেও কোন সাড়া শব্দ না পেয়ে তার ঘরে ঢুকে লায়লা বেগমকে গলায় উড়না পেচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা ঝুলন্ত মরদেহ মাটিতে নামায়।

এদিকে নিহতের পরিবারেরা বলছেন,'আমরা সকালবেলা এসে দেখি ঘরের বারান্দায় মরা দেহ পড়ে রয়েছে। দুইদিন আগে দুই মণ ধান বিক্রি করেছিলো তার দুইদিন পড়ে মেরে ফেলেছে। বিয়ের পর থেকই শশুর বাড়ির লোকজন নির্যাতন করতো। জামাই দেশের বাইরে থাকে এ সুযোগে আরও বেশি নির্যাতন করত এ নিয়ে অনেক শালিশি ও হয়েছে। 

নিহতের বড় ভাই ইয়াকুব আলী বলেন,'আমার বোনকে হত্যা করেছে তার শশুর শাশুড়ি সহ পরিবারের লোকজন। আমরা সকালবেলা খবর পেয়েছি দেখি ঘরের বারান্দায় লাশ পড়ে রয়েছে। আমরা সকাল থেকেই সারাদিন থানায় ছিলাম। হত্যা মামলা করার জন্য অনেকবার বলছি কিন্তু থানায় হত্যা মামলা নেয়নি।

মেলান্দহ থানার ওসি তদন্ত কবির হোসেন বলেন, খরব পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত রহস্য উদঘাটন হবে। 

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ বলেন,'এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর পরবর্তীতে আইনগত অবস্থা নেয়া হবে।

মন্তব্য (০)





image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

১

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

৩

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৪

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৫

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

  • company_logo