• সমগ্র বাংলা

টঙ্গীতে বাসচাপায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধ নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতপরিচয় (৬৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় উত্তেজিত জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বিক্ষুব্ধ পথচারীরা জানান, ওই ব্যক্তি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুরা এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি বাস তাঁকে চাকায় পিষ্ট করলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

টঙ্গী পশ্চিম থানার এসআই ফরিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করতে সিআইডি ও পিবিআই টিমকে খবর দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

  • company_logo