• লিড নিউজ
  • সমগ্র বাংলা

শিক্ষার্থী হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড  

  • Lead News
  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

রংপুর ব্যুরো: রংপুর কারমাইকেল কলেজের ছাত্র তৌকির আহম্মেদ তুষার (২২)কে হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন  কারাদণ্ড  দেয়া হয়েছে আদালত।  

মঙ্গলবার(১৪ মে)দুপুরে রংপুর সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজির এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামী সাইফুল ইসলাম আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিল। রায়ে বিশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ড আদেশ দেয়া হয়।  

আদালত ও মামলা সূত্রে জানাগেছে,রংপুরের পীরগাছা উপজেলার মঞ্জুরুল ইসলামের ছেলে তৌকির আহম্মেদ তুষার রংপুর কারমাইকেল কলেজে অনার্স প্রথম বর্ষে লেখাপড়া করতো। ২০১৪ সালের ৩০ জুলাই ঈদের ছুটিতে বাড়ীতে এলে ওই দিন বিকেলে  টাবলু মিয়ার ছেলে আসামী সাইফুলের (৩২)  সাথে তার কথা কাটাকাটি হয়।

ওই দিন রাতে তৌকির আহম্মেদ তুষার ৭/৮ জন বন্ধু মিলে পীরগাছা  উপজেলার চৌধুরাণী হাইস্কুল মাঠে বসে গল্পগুজব করার সময় আসামী সাইফুল কথা আছে বলে তৌকির আহমেদ তুষারকে ডেকে মাঠের এক পাশে নিয়ে গিয়ে পেটে ছুরিকাঘাত করে হত্যা করে।

তৌকিরের বাবা প্রবাসী হওয়ায় তার চাচা মোঃ আঃ হামিদ মিয়া বাদী হয়ে পীরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।সাক্ষ্য প্রমাণ শেষে সাইফুল ইসলামের উপস্থিতিতে রায় ঘোষণা করে আসামীকে কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষে আইনজীবি পি.পি আব্দুল মালেক মামলা পরিচালনা করেন।আর আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এ্যাড. মোঃ আব্দুল হক প্রমাণিক।

রাষ্টপক্ষের আইনজীবি জানান,এ রায়ে খুশি।আর আসামী পক্ষের আইনজীবি জানান,এই মামলায় রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন।

মন্তব্য (০)





image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

১

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

৩

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৪

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৫

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

  • company_logo