• সমগ্র বাংলা

লটারীর মাধ্যমে ধান-চাল সংগ্রহের ৪১৩ কৃষক নির্বাচিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে ইরি-বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের ডিজিটাল লটারীর মাধ্যমে ৪১৩জন কৃষক নির্বাচিত করা হয়েছে।

সোমবার (১৩ মে) দুপুরে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মোবাইল এ্যাপস এর মাধ্যমে ডিজিটাল লটারীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় এমপি প্রতিনিধি এরশাদুন্নবী নবীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, রাজারহাট উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক(ভারপ্রাপ্ত) মোঃ মেসবাহুল হোসাইন, রাজারহাট উপজেলা খাদ্য গুদামের ওসিএলএসডি শরীফ আহম্মেদ, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত প্রমূখ।

এবারে প্রতিজন কৃষকের কাছ থেকে প্রতি কেজি ধান ৩২টাকা দরে এবং প্রতি কেজি চাল ৪৫টাকা ও প্রতিকেজি আতপ চাল ৪৪টাকা দরে ক্রয় করবেন। প্রতিজন কৃষক ৩ মে.টন ধান বিক্রয় করতে পারবেন।  এবছরে  কৃষকের কাছ থেকে মোট ১২৪০ মে.টন  ধান ও মিলারদের কাছ থেকে ১৬৮৪ মে.টন চাল এবং ৪০ মে. টন আতপ চাল ক্রয় করবেন বলে উপজেলা খাদ্য অফিস জানিয়েছেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo