• সমগ্র বাংলা

আশুগঞ্জ পাওয়ার স্টেশনে বিস্ফোরণ, নিহত ১ 

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ পাওয়ার স্টেশন কোম্পানিতে বিদ্যুতায়িত হয়ে মো. মোবারক মিয়া (৩২) নামের এক রাজমিস্ত্রি মারা গেছেন। রবিবার (১২ মে) সকালে ওই রাজমিস্ত্রি মোবারক মিয়া বিদ্যুতায়িত হওয়ার পর এই বিষ্ফোরণ ঘটে। তখন তার গায়ে আগুন ধরলে তিনি পুড়ে মারা যান। তবে আগুনে বিদ্যুতের যন্ত্রাংশের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। নিহত মোবারক মিয়া ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার কলদবাড়ী হাবির মিয়ার ছেলে। তবে তিনি আশুগঞ্জ উপজেলার চরচারতলায় ভাড়া বাসায় বসবাস করতেন। তার মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে ময়নাতদন্ত করা হয়।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজমিস্ত্রি মোবারক মিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রকল্পের ড্রেন ঢালাইয়ের কাজ করছিলেন। কাজের ফাঁকে তিনি সেখানে গেলে বিদ্যুতায়িত হন এবং তাৎক্ষণিক বিষ্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই মোবারক মিয়া মারা যান। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo