প্রতীকী ছবি
সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নে শঙ্খ নদ থেকে অজ্ঞাতনামা (২৫) এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১২ মে) সকাল ১১টার দিকে উপজেলার নলুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড নজু মিঞার ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
সাতকানিয়া থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) ইকরাম উর- জামান বলেন, শঙ্খ নদের পশ্চিম পাড়ে পানিতে কালো গেঞ্জি ও প্যান্ট পড়া অবস্থায় ভেসে থাকা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...
পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...
পঞ্চগড় প্রতিনিধি : আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...
পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...
নিউজ ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

মন্তব্য (০)