• সমগ্র বাংলা

মা‌নিকগঞ্জের সাটু‌রিয়ায় দিনব‌্যাপী পেনশন স্কিম মেলা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়ায় সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন এই স্লোগানে পেনশন কর্মসূচির প্রতি সাধারণ মানুষকে আগ্রহী করে তুলতে প্রথমবারের মতো দিন ব‌্যাপী অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে সর্বজনীন পেনশন স্কিম মেলা।

র‌বিবার (১২ মে) উপ‌জেলা প‌রিষদ চত্ব‌রে উপ‌জেলা প্রশাস‌নের আ‌য়োজনে অনু‌ষ্ঠিত সর্বজনীন পেনশন স্কিম মেলা উদ্বোধনী ক‌রেন মানিকগঞ্জ জেলার স্থানীয় সরকারের উপ পরিচালক (ডিডিএলজি) সানজিদা জেসমীন। 

প‌রে সাটু‌রিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তা রহমা‌নের সভাপতিত্বে উপ‌জেলা প‌রিষদ হল রু‌মে সর্বজনীন পেনশন স্কিম বিষ‌য়ে আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।

সাটু‌রিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তা রহমা‌ন জানান, দিনব্যাপী মেলায় ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সাটুরিয়ার জনগণ পেনশন স্কিমে রেজিষ্ট্রেশন এর মাধ্যমে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ ছিল। মেলায় বিভিন্ন সরকারি দপ্তর, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান স্টলে সর্বজনীন পেনশনের বিভিন্ন স্কিমে নিবন্ধন প্রক্রিয়া, সুবিধাদি ও পেনশন সংক্রান্ত নিয়ম নীতি বিষয়ক পোস্টার, লিফলেট ও ডকুমেন্টরি প্রদর্শণ করা হয়।

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo