• সমগ্র বাংলা

চুয়াডাঙ্গায় বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় পৃথক দুটি স্থানে বৃষ্টির সময় বজ্রপাতে দুই ব্যক্তির   মৃত্য হয়েছে।  এরা হলেন দামুড়হুদা উপজেলার পাটাচোরা গ্রামের মৃত খেদের মল্লিকের ছেলে আহমেদ মল্লিক (৬২) ও দর্শনা থানার ঝাঝরি বেগমপুর গ্রামের আশ্রায়নের আব্দুল মালেকের ছেলে রুবেল হোসেন (৩০)।

আজ সকাল সাড়ে ৮ট ও ৯টার দিকে পৃথক দুটি স্থানে  এই বজ্রপাতের ঘটনা ঘটে। দামুড়হুদা থানার ওসি তদন্ত শেখ মাহাবুব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 

আজ শনিবার ১১ মে সকাল ৯টার  দিকে বৃষ্টি হওয়ার সময়  পাটাচোরা গ্রামের মৃত খেদের মল্লিকের ছেলে আহমেদ মল্লিক (৬২) গ্রামের মাঠে কৃষি ফসলের পরিচর্যা করার সময় বজ্রপাতে  আহত হলে মাঠের অন্য কৃষকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই আহমেদ মল্লিক মারা যায়। 

অপরদিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার জানান, একইদিন সকাল  সাড়ে টার দিকে ঝাঝরি গ্রামের আশ্রায়ন প্রকল্পের ঘরে বাসিন্দা বৃষ্টির সময় তার নিজ ঘরে বসে ছিল এসময় বজ্রপাতে তার নিজ ঘরেই মৃত্যু হয়েছে। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo