ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক তাণ্ডবের পর বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে প্রায় শতাধিক গ্রাম। বৃহস্পতিবার বিকেলে ঝড়ে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে যাওয়ার পর থেকেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে দুই উপজেলা জুড়ে বিরাজ করছে অন্ধকার পরিবেশ।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৯ মে) বিকেল পাঁচটার দিকে প্রায় ২০ মিনিট ধরে চলে কালবৈশাখী ঝড়। এতে গাছপালা ও কাচা-পাকা ঘরবাড়ীসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। বোয়ালমারী-আলফাডাঙ্গা সড়কে শত শত যানবাহন আটকা পড়ে।
বোয়ালমারী উপজেলার সুর্যোগ, ময়েনদিয়া, কাটাগড়, ছত্রকান্দা, সহস্রাইল, মোড়া, সুতালীয়া, তামারহাজি, বড়গা ও আলফাডাঙ্গা উপজেলার বুরাইচ ইউনিয়নসহ বেশ কয়েকটি এলাকায় ঝড়ে বেশি আঘাত হেনেছে। এতে বেশ কয়েকজন আহতও হয়েছেন।
ফরিদপুরের বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুস সাত্তার জানান, উপজেলার বিভিন্ন সড়কে গাছপালা ভেঙ্গে পড়ে যানচলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার উপর থেকে গাছপালা সরানোর কাজ চলছে।
ফরিদপুরের বোয়ালমারী পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোরশেদুর রহিম জানান, বিদ্যুৎ সরবরাহ চালুর জন্য কাজ চলছে। তবে কখন বিদ্যুৎ সংযোগ দেওয়া যাবে তা সঠিকভাবে বলা সম্ভব নয়।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...
পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...
পঞ্চগড় প্রতিনিধি : আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...
পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...
নিউজ ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

মন্তব্য (০)