• লিড নিউজ
  • সমগ্র বাংলা

মোহাম্মদপুরে ৬০ কোটি টাকা মূল্যের ৩২ শতাংশ খাস জায়গা উদ্ধার 

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা জেলা প্রশাসনের অভিযানে প্রায় ৬০ কোটি টাকা মূল্যের সরকারী খাস জমি উদ্ধার হয়েছে ।  রাজধানীর মোহাম্মদপুর থানায় দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা এ খাসজমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত খাস জমির পরিমান ৩২ শতক। 

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ঢাকার নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর সার্বিক তত্ত্বাবধানে ০৭ মে(মঙ্গলবার) ঢাকা মহানগরের মোহাম্মদপুর রাজস্ব সার্কেল এর আওতাধীন  বড়সায়েক  মৌজায় সরকারি খাস জমি উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান পরিচালনা করেন মোহাম্মদপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সিদ্দিক । 

এ অভিযানের সময় মেসার্স রহমান সার্ভিস স্টেশন এর দখলে থাকা বড় সায়েক  মৌজার আর.এস ও   সিটি ১ নং খতিয়ানের আর.এস ২৮  নং দাগ এবং   সিটি  ৮০৪ নং দাগের ৩২ শতক ভূমি উদ্ধার করা হয়।  উদ্ধারকৃত সরকারি এ সম্পত্তির মূল্য প্রায় ৬০ কোটি টাকা।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo