ছবিঃ সিএনআই
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) দুপুরে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাজতি মহিউদ্দিন (৪২) এর মৃত্যু হয়। মহিউদ্দিন জেলার কসবা উপজেলার কুটি গ্রামের আমিন উদ্দিনের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেলা সুপার শহিদুল ইসলাম জানান, প্রায় একমাস আগে মাদক মামলায় মহিউদ্দিনকে গ্রেফতারের পর জেলা কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে তিনি বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। পরে কারাগারের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...
পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...
পঞ্চগড় প্রতিনিধি : আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...
পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...
নিউজ ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

মন্তব্য (০)