• সমগ্র বাংলা

আগামীকাল ৮ মে অনুষ্ঠিত হচ্ছে চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলা পরিষদ নির্বাচন।

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চুয়াডাঙ্গা প্রতিনিধি: অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যদিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ৯৬ টি কেন্দ্রে ও জীবননগর উপজেলার ৬২ টি কেন্দ্র সহ মোট ১৫৮ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি পৌঁছে গেছে।

৭ মে (মঙ্গলবার) দুপুর ১ টায় জীবননগর ও দামুড়হুদা উপজেলা কার্যালয়ের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা ব্রিফ্রিং এর মধ্যদিয়ে উপজেলা নির্বাহী অফিসারগনএসব নির্বাচনী উপকরনগুলো কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।

ব্রিফিংকালে উপজেলা জীবননগর উপজেলা নির্বাহী অফিসার জমাব হাসিনা মমতাজ ও দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার জনাব রোকসানা মিতা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সামনে রেখে বলেন অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমরা দায়িত্বের সাথে কাজ করবো। এসময় সকলকে নিরপেক্ষভাবে কাজ করার আদেশ দেন তিনি। 

নির্বাচনী মাঠে কঠোর নিরাপত্তা পালন করতে ৮৬৭ জন পুলিশ, ১০০ জন বিজিবি সদস্য, ৩২ জন র‍্যাব ও ৩০ জন আনসার ব্যাটালিয়ন সহ অঙ্গীভূত আনসার ২৩০৭ জন সহ মোট ৩৩৩৬ জন ফোর্স নিয়মিত দায়িত্ব পালন করছে। 

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo