• সমগ্র বাংলা

নীলফামারীতে ধানের প্রদর্শনী প্লট পরিদর্শণ  

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর বাবড়িঝাড়ে বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট ও আন্তর্জাতিক ধান গবেষনা ইনস্টিটিউট বাস্তবায়িত জিংক সমৃদ্ধ বঙ্গবন্ধু  ধান ১০০, বিনাধান ১৪ সহ আট জাতের পুষ্টি গুণ সমৃদ্ধ ধানের প্রদর্শণী প্লট পরিদর্শণ করা হয়েছে।

গতকাল প্রদর্শণী প্লট পরিদর্শন করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবির এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। 

এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারীর উপ-পরিচালক ড. আবু বকর মো. সাইফুল ইসলাম ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ উপস্থিত ছিলেন। 

মাঠ পর্যায়ে ধান-আলু-ধান শস্য বিন্যাসে আলু উত্তোলনের পর বোরো মৌসুমে বিভিন্ন জাতের ধানের প্রতিষ্ঠা পদ্ধতির ফলন, তাপমাত্রা সহনশীলতা এবং লাভজনকতার প্রভাব মুল্যায়ন করা হয় পরিদর্শনকালে। 

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবির জানান, নীলফামারী সদরের ছয়জন কৃষক এই আট জাতের ধান প্রদর্শণী প্লট আকারে আবাদ করেছেন। 

সারিতে ধান বপণ এবং কাঁদা করে ধান রোপণ করা হয়েছে জমিগুলোতে। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo