ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ চলমান তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে ফরিদপুরের নগরকান্দায় সাধারণ খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন ও শরবত বিতরণ করা হয়েছে। সোমবার (৬ ই মে) দুপুরে উপজেলার ঝাটুরদিয়া বাজারের ব্যবসায়ী, পথচারী ও দিনমজুরদের মাঝে শরবত বিতরণ করেন বাজার বণিক সমিতির সদস্যরা।
এ সময় স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু, বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক গোলজার শরীফ, আরজু শিকদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নগরকান্দার বণিক সমিতির পক্ষ থেকে এ চলমান কর্মসুচি অব্যাহত থাকবে বলে জানান সমিতির দায়িত্বশীলরা।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...
পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...
পঞ্চগড় প্রতিনিধি : আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...
পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...
নিউজ ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

মন্তব্য (০)