• লিড নিউজ
  • সমগ্র বাংলা

প্রচন্ড গরমে নড়াইলে খাবার পানি, স্যালাইন ও ক্যাপ বিতরণ

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল  প্রতিনিধিঃ প্রচন্ড তাপদাহের মধ্যে নড়াইল শহরের চৌরাস্তা এলাকায় ভ্যান ও অটোবাইক চালকদের মাঝে খাবার পানি, খাবার স্যালাইন এবং ক্যাপ বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের উদ্যোগে রোববার (৫ মে) দুপুরে এসব উপকরণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন-সমাজসেবক গোলাম মোর্ত্তজা স্বপন, ট্রাফিক পুলিশের পরিদর্শক কাজী হাসানুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল আলম, হাফিজ খান মিলন, স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের সভাপতি মির্জা গালিব সতেজ, সাধারণ সম্পাদক এস এম শাহ পরানসহ সদস্যরা।  

আয়োজকরা জানান, নড়াইলে একটানা গরমের কারণে জনজীবন অতিষ্ঠ। বিশেষ করে ভ্যান ও অটোবাইক চালকসহ খেটে খাওয়া মানুষেরা অনেক কষ্টের মধ্যে আছেন। তাদের কষ্ট কিছুটা নিবারণের জন্য বোতলজাত খাবার পানি, খাবার স্যালাইন এবং ক্যাপ বিতরণ করা হয়েছে। পরবর্তীতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo