• লিড নিউজ
  • সমগ্র বাংলা

শিবচরে ‘হারল্যান স্টোর’ উদ্বোধন করলেন সাকিব আল হাসান

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: আমেরিকান বিশ্বখ্যাত কালার কসমেটিক্স ব্র্যান্ড “হারল্যান” তার যাত্রা শুরু করেছে বাংলাদেশে। তারই ধারাবাহিকতায় মাদারীপুর জেলার শিবচরে অথেনটিক কসমেটিক্সের দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন শপ ‘হারল্যান স্টোর’ উদ্বোধন করেছেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার ও সংসদ সদস্য সাকিব আল হাসান।  এসময় তাকে এক নজর দেখতে ছিলো উপচেপড়া ভিড়। এ হারল্যান স্টোরটি শিবচর উপজেলার ৭১ সড়ক ওয়াল্টন শো-রুম সংলগ্ন মোল্লা মার্কেটের নিচতলায় অবস্থিত।

শনিবার (০৪ মে) দুপুর ১২টার সময় আসার কথা থাকলেও সাকিব প্রাইভেট হেলিকপ্টারে চড়ে বিকেল ৩টায় হাতির বাগান মাঠে অবতরণ করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীরা হাতির বাগান মাঠের গ্যালারিতে তাকে একনজর দেখতে উপচে পড়ে। বিকেলে উপজেলার নন্দকুমার মডেল ইনস্টিটিউশন মাঠে রিটেইল কসমেটিক শপ ‘হারল্যান স্টোর’ ফিতা কেটে উদ্বোধন করেন তিনি। এসময় মঞ্চের সামনে ও পেছনেসহ চারপাশে ভক্তদের ঢল নামে। নারী ভক্তদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো।

এসময় ভক্তদের সাকিব সাকিব স্লোগানে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। মঞ্চে বসে ভক্তদের অটোগ্রাফ দিতেও দেখা যায় এই বিশ্ব অলরাউন্ডারকে। এ সময় তার সফরসঙ্গী ছিলেন চিত্র নায়ক ইমন।

উদ্বোধন অনুষ্ঠানে সাকিব আল হাসান বলেন, হারল্যান স্টোর আন্তর্জাতিক মানের খ্যাতনামা সব কসমেটিক্স ও প্রসাধনী প্রোডাক্টগুলো প্রাপ্তি নিশ্চিত করছে।

তিনি আরো বলেন, প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিশ্চিত হওয়ায় হাতের নাগালে মিলবে লিলি, হারল্যান, নিওর, সিওডিল এবং ব্লেইজ ও স্কীনের প্রোডাক্টগুলো। এর বাইরে টাইলক্স, অরিক্সসহ হোম কেয়ার পণ্যও পাওয়া যাবে এখানে। মানসম্মত অথেনটিক পণ্য কিনতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে চিত্র নায়ক ইমন বলেন, হারল্যান স্টোর দেশের সকল প্রান্তে আন্তর্জাতিক মানের খ্যাতনামা সব কসমেটিক্স ও প্রসাধন পণ্যপ্রাপ্তি নিশ্চিত করছে। কসমেটিক্স ব্যবহারকারীদের কাছে অথেনটিক প্রোডাক্টপ্রাপ্তির জন্য এই স্টোর এখন নির্ভরতার প্রতীক। হাতের নাগালে মিলবে হারল্যান, নিওর, সিওডিল এবং ব্লেইজ ও স্কিনের প্রোডাক্টগুলো।

এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সিইও এমদাদুল হক সরকার, দেশ ইলেকট্রনিক্স সত্তাধীকারী ফজলুল হক ও কাউসার সহ কোম্পানির ঊর্দ্ধতন কর্মকর্তারা।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo